আদিবাসী পড়ুয়াদের পাশে দাঁড়াল বারুইপুর পুলিশ জেলা - The News Lion

আদিবাসী পড়ুয়াদের পাশে দাঁড়াল বারুইপুর পুলিশ জেলা




দি নিউজ লায়ন ;   আদিবাসী পড়ুয়াদের পাশে দাঁড়াল বারুইপুর পুলিশ জেলা।অদিবাসী মেয়েদের ফুটবল শেখানোর জন্য একাডেমী গড়ল তারা।বৃহস্পতিবার সেই ফুটবল একাডেমীর উদ্বোধন করেন সাংসদ মিমি চক্রবর্তী।অনুষ্ঠানে বারুইপুরের পুলিশ সুপার কামানাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসু, সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম, খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান গোরাচাঁদ নস্কর, বিডিও,  এবং কয়েকজন প্রাক্তন ফুটবলার উপস্থিত ছিলেন।অনুষ্টানে আদিবাসী নাচ, গানের প্রদর্শন করেন স্থানীয়রা।


পুলিশ ছাড়াও স্থানীয় গ্রাম পঞ্চায়েত, সোনারপুর ব্লক প্রশাসন এবং বিধায়ক এ ব্যাপারে সাহায্য করছেন।বারুইপুরের পুলিশ সুপার কামানাশিস সেন বলেন, ‘মেয়েদের ফুটবল খেলতে গেলে গায়ে জোর লাগবে।সেজন্য পুষ্টিকর খাবার খেতে হবে।ফুটবল প্রশিক্ষনের জন্য সেটারও ব্যবস্থা করা হয়েছে।


পাশাপাশি কোচ, উপযুক্ত মাঠ, ফুটবল সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে।আশাকরছি এখান থেকে দু-তিনটে মেয়ে আগামী দিনে কলকাতা ডিভিশনে খেলতে পারবে।‘আগামী দিনে এরকম বেশ কিছু সামাজিক কর্মসূচীর আয়োজন করা হবে বলে মন্তব্য করেন পুলিশ সুপার।


একাডেমীর উদ্বোধন করে  সংসদ বলেন, ‘এখানকার ছোট ছোট মেয়েদের ব্যাপক উৎসাহ আছে ফুটবল নিয়ে।ওদের প্রতিভা আছে।অথচ ভাল ট্রেনারের অভাবে,মাঠের অভাবে খেলা শেখা হয়না।তাই এই একাডেমীর চালু করা হল।


যাতে এখানাকার দু চারটে মেয়ে অন্তত জাতীয় স্তরে প্রতিযোগিতা করতে পারে।‘ এই অনুষ্ঠানে তিনি দুয়ারে সরকারের প্রশাংসা করে বলেন, ‘এটি খুব জনপ্রিয় হয়েছে।ক্যাম্পে যে সমস্ত বয়স্ক মানুষ আসছেন তাঁদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করে দিলে ভাল হয়।


সোনারপুরের খেয়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাইলেন গ্রামের পিছিয়ে পড়া মেয়েরা যাতে ফুটবল খেলার প্রশিক্ষণ নিয়ে আরও বড় মাঠে খেলতে পারে তাই সেখানে ফুটবল প্রশিক্ষনের উদ্যোগ নেন বারুইপুরের পুলিশ সুপার।দু মাস আগে থেকেই মাঠ দেখা, ফুটবল খেলোয়াড়,স্পনসরের খোঁজ শুরু হয়।মোট ৬০ জন মেয়ের খোঁজ পাওয়া গেলে তাঁদের মধ্যে তিরিশ জনকে প্রাথমিক পর্যায়ে বাছাই করা হয়।


এদের সকলের বয়স কম বেশি চোদ্দ।আপাতত সপ্তাহে দু দিন কলকাতা থেকে ফুটবল প্রশিক্ষকরা ওখানে গিয়ে ফুটবলের প্রশিক্ষণ দেবেন। এদিন সংসদ আদিবাসি মেয়েদের পড়াশো না শিখিয়ে দেবার ব্যাপারেও আসবেন বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.